• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর হবে: রিজভী রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু: জহির উদ্দিন স্বপন ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিসির রিফ্রেশার প্রশিক্ষণ শুরু বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রংপুরে আত্মপ্রকাশ করল ‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’: ২০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি 

আন্তজাতিক ডেস্ক / ৯৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্বারকের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) থেকে শেষ হতে যাচ্ছে। এই সমঝোতার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। উল্টো উভয় দেশই পাল্টাপাল্টি হুঁশিয়ারি বার্তা দিয়েছে।

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা তুলতে’ বলেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি একটি ব্যাকচ্যানেল যোগাযোগ স্থাপন করেছে। তবে চলমান সংঘাত দ্রুত শেষ করার জন্য তার ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।

আইআরজিসির প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। চলমান সংঘাতের অবসানে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তার ভাষায়, আমার কোনো সময়সূচি নেই। আমি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই।

অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে এবং ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category