এই নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি সত্যিই এক্সাইটেড। আমার মেধা দিয়ে এবার এই ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে চাই। ব্র্যান্ড নিউ গাড়ি, রিকন্ডিশন গাড়ি ও ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি আমাদের লক্ষ্য। নতুন শুরু, নতুন স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার এক দারুণ পথচলায় সবার আশীর্বাদ চাই। নতুন কাজে তো যুক্ত হলেন। অভিনয়ের কি হবে তাহলে? মাহি মানবজমিনকে বলেন, আমি গত কয়েক মাস ধরে কাজ কমিয়ে দিয়েছি। এ জায়গাটিতে মনোযোগ দিচ্ছি। পাশাপাশি ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। তাছাড়া একটি ভালো কাজের অপেক্ষা করছি, কথাবার্তা মোটামুটি ফাইনাল। সেটা নিয়ে এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাক।







