• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

উজিরপুরে প্রধানমন্ত্রীর প্রশংসা করায় বিএনপি নেতা চুন্নুর উপর সন্ত্রাসী হামলা,চরম উত্তেজনা 

নিজস্ব প্রতিবেদক / ৯১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাজিরায় প্রধানমন্ত্রীর প্রশংসা করায় বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ২২ আগস্ট হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফকরুল হাসান চুন্নু। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,২১ আগস্ট রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা ৮নং ওয়ার্ডের মৃত মোঃ দেলোয়ার ফকিরের ছেলে বিএনপি নেতা মোঃ ফকরুল হাসান চুন্নু বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বড়াকোঠা স্টীল ব্রীজ সংলগ্ন সান্টু হাওলাদারের দোকানের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশ পরিচালনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশংসা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে কটুক্তি করে ওই গ্রামের আঃ মন্নান মোল্লা,মোঃ সাইদুল মোল্লা,মমিন মোল্লা,নুরুল হক মোল্লা,আমিন মোল্লা,মেহেদী মোল্লা। এর প্রতিবাদ করায় বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত চুন্নুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সুত্রে জানা যায় রাজনৈতিক বিভিন্ন বিষয় ও পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুর উপর সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। বামরাইল ইউনিয়ন বিএনপির সদস্য আহত ফকরুল হাসান চুন্নু সাংবাদিকদের জানান,আওয়ামীলীগ ও জামায়াতে ইসলামীর সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে হামলা চালায়। অল্পের জন্যে প্রানে বেঁচে যাই। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও আহতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category