• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে দুর্নীতি-অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, মোতায়েন পুলিশ

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৪৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্কুল কমপাউন্ডে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্কুল কমপাউন্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি চলে আসছে। এসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্কুল এলাকায় অবস্থান নিয়েছেন।

তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

দুর্নীতিকে না বলুন, সততা ও ন্যায়কে বেছে নিন।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category