• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: কৃষিমন্ত্রী

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

গুদাম-ওয়্যারহাউসে প্রায় ১৩ লাখ টন সার মজুত, অনিয়মে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, বর্তমানে সরকারি গুদাম ও ওয়্যারহাউসে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। তবে একটি সংগঠিত চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও সংসদে জানিয়েছেন তিনি।

বুধবার  জাতীয় সংসদে এনসিপির সদস্য আখতার হোসেনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, গত মৌসুমে একই সময়ে সরকারের কাছে প্রায় ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। বর্তমানে সেই মজুত বেড়ে প্রায় ১৩ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। ফলে সরকারি গুদাম ও ওয়্যারহাউসে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে।

তবে দেশে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, একটি সংগঠিত দল এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষিমন্ত্রী জানান, গত বছর সংশ্লিষ্ট জেলায় একই সময়ে সারের বরাদ্দ ছিল ১০ হাজার ৫৯০ টন। অথচ চলতি বছর একই সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৮৪৭ টন। এ কারণে সার কোথায় যাচ্ছে এবং কেন সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারের ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থায় পরিবর্তনের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তিনজন করে ডিলার রাখার বিধান করা হয়েছে।

বর্তমানে প্রতিটি ইউনিয়নে দুজন ডিলার রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের ‘মাস্টার ডিলার’ বলা হয়। নতুন নীতিমালায় প্রতিটি ইউনিয়নে আরও একজন ডিলার নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক ডিলারও থাকবেন।

সার বিতরণে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ডিলারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে সংসদে জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন এলাকায় চালের গুদাম ও ধানের মিলে সার পাওয়ার ঘটনাও ঘটছে বলে জানান তিনি। এসব ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার, জরিমানা ও সাজা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, দেশে বছরে মোট সারের চাহিদা প্রায় ৪০ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। বাংলাদেশে মূলত ইউরিয়া সার উৎপাদন করা হয় এবং কিছু পরিমাণ টিএসপি সারও উৎপাদিত হয়। চাহিদার বাকি অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

ইউরিয়া আমদানির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরব ও কাতার থেকে ইউরিয়া সার আমদানি করে। যুদ্ধ শুরু হওয়ার পর কাতার থেকে সার সরবরাহে কিছুটা সমস্যা তৈরি হলেও সৌদি আরব পোর্ট পরিবর্তন করে এখন পর্যন্ত সরবরাহ অব্যাহত রেখেছে।

কাতার থেকে আমদানির ঘাটতি পূরণে কানাডা ও মরক্কো থেকেও সার আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারের কাছে থাকা মজুত, বরাদ্দ ও সরবরাহের পরিসংখ্যান তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন সারের মজুত ও বরাদ্দ পর্যালোচনা করে দেশে পর্যাপ্ত সার রয়েছে বলে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘সুতরাং সারের কোনো ক্রাইসিস নাই।’

একই সঙ্গে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও মাঠপর্যায়ে সার সরবরাহ, ডিলারদের কার্যক্রম এবং বরাদ্দের সঙ্গে প্রকৃত বিতরণের সামঞ্জস্য কতটা রয়েছে—তা নিশ্চিত করতে নজরদারি ও তদন্ত কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category