• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

পূজায় আসছে স্নেহের বন্ধন : শারদীয় দুর্গাপূজা

বিনোদন ডেস্ক : / ৩৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সামনে রেখে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে চলতি মাসেই ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় বিশেষ অতিথি চরিত্রে বড় পর্দায় দেখা গেছে মৌ খানকে। এবার ‘স্নেহের বন্ধন’ নিয়ে অল্প সময়ের ব্যবধানে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ফলে একই মাসে দুই সিনেমায় তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখবেন দর্শক।

সিনেমাটির চরিত্র নিয়ে বেশ আশাবাদী মৌ খান। তার ভাষ্য, একজন অভিনয়শিল্পীর সার্থকতা ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারায়। ‘স্নেহের বন্ধন’-এ তার চরিত্রটি চ্যালেঞ্জিং, সংগ্রামী এবং একই সঙ্গে মায়াবী। পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসাকে ধরে রাখতে নানা পরিস্থিতির মুখোমুখি হওয়া এক নারীর গল্প এতে উঠে এসেছে।

‘আবার হঠাৎ বৃষ্টি’তে নিজের চরিত্র প্রসঙ্গেও কথা বলেছেন মৌ। চরিত্রটির ব্যাপ্তি তুলনামূলক কম হলেও গল্পের মোড় ঘোরাতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি। নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমাটির আবহের সঙ্গে যুক্ত হতে পারাটাকেও নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মৌ খান। এরপর বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। তার অভিনীত থ্রিলার ও অ্যাকশনধর্মী ওয়েব ফিল্ম ‘শিকারি’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category