• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

রেকর্ড বইয়ে নতুন বাংলাদেশ : অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সোবহানা-জ্যোতির

খেলাধুলা ডেস্ক / ৩৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ এক রূপকথার জন্ম দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন চরম বিপর্যয়ে ধুঁকছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হলেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার গড়েন ১৯৫ রানের ম্যারাথন জুটি, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। শুধু তাই নয়, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো দলের যেকোনো উইকেটের সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ডও এটি।

অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেটে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে ঠান্ডা মাথায় দলকে টেনে তোলেন সোবহানা ও জ্যোতি। আক্রমণ আর আস্থার দারুণ প্রদর্শনীতে ৬৬ বলে ফিফটি পূর্ণ করার পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২৪ বছর বয়সী সোবহানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার তিনি। ১৩৪ বলের মোকাবেলায় ১৮টি চারের সাহায্যে ১১৮ রানের ঝলমলে ইনিংস খেলেন সোবহানা। এটি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মেগান শুটের বলে বোল্ড হওয়ার আগে তার এই ইনিংসটি দলের ভিত মজবুত করে।

অন্যদিকে, অধিনায়ক জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১৪ বলে ৭৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি। এই জুটির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজের মেয়েদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগের রেকর্ডটি ছিল গত বছর ওয়ানডে বিশ্বকাপে করা ১৯৮ রান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category