• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

অভিনেত্রী কীর্তি সুরেশের অভিষেক

বিনোদন ডেস্ক : / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

অভিনেত্রী কীর্তি সুরেশের ওটিটি অভিষেক হতে যাচ্ছে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’ দিয়ে। পিরিয়ড অ্যাকশনধর্মী এই সিরিজে অভিনয়ের আগে স্ট্রিমিং প্ল্যাটফরমে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন তিনি। তবে সেই পরামর্শে কান দেননি অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কীর্তি জানান, তাকে বলা হয়েছিল- তিনি যেহেতু বড় পর্দার তারকা, তাই ওটিটিতে কাজ করা উচিত নয়। জবাবে কীর্তি বলেন, তাকে এমন পরামর্শ দেয়া হলেও তিনি তা শোনেননি। অভিনেত্রীর মতে, একসময় সিনেমার তুলনায় ওটিটিকে কম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হলেও সেই ধারণা এখন বদলেছে। বিশেষ করে করোনার পর বিনোদন জগতে বড় পরিবর্তন এসেছে। কীর্তি মনে করেন, সিনেমা ও ওটিটি- দু’টি মাধ্যমই পাশাপাশি চলতে পারে। গল্প ও নির্মাণের ধরন অনুযায়ী কোনো কাজ প্রেক্ষাগৃহের জন্য, আবার কোনো কাজ স্ট্রিমিং প্ল্যাটফরমের জন্য উপযুক্ত। থিয়েটার বুক করুন

তবে শুধু কাজের জন্য কাজ করতে চান না বলেও জানিয়েছেন তিনি। ‘আক্কা’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক তেলেগু শহর পের্নুরুকে ঘিরে। সেখানে অপরাধ জগতের নিয়ন্ত্রণে থাকা তিন বোনকে ‘আক্কা’ নামে পরিচিত করা হয়েছে। সিরিজে ভবানী নামের এক শান্ত স্বভাবের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন কীর্তি। চরিত্রটি নিয়ে কীর্তি জানান, ভবানীর সংযত ব্যক্তিত্ব, নেতৃত্বের ক্ষমতা ও রাজকীয় আচরণ বুঝে ওঠা তার জন্য কঠিন ছিল। সিরিজটিতে আরও অভিনয় করেছেন- রাধিকা আপ্তে, তন্বী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পানওয়ার। নেটফ্লিক্স ও যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি ৩০শে অক্টোবর মুক্তির কথা রয়েছে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category