• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ২৪–২৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ। এলিট গার্মেন্টসে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে গুজব; পরিবারের দাবি—বাসায় স্ট্রোক করে মৃত্যু প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার গণভোটের রায় মেনে নিলেই কেবল ঐক্য হতে পারে -মো: খায়রুল হাসান সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ফাইল ছবি : প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণিসম্পদ খাতকে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হতে যাওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিশ্বে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি শুরু করেছে।

রপ্তানি পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। আর দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির পাশাপাশি যথাযথ নিয়ম মেনে আরও অনেক অপ্রচলিত পণ্য বিশ্ববাজারে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দেন সরকারপ্রধান। তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, দেশে টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং গবেষণার উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে সাধারণ গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। তাই সরকার এ খাতকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান এবং এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category