জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রত্যয়ে নীলফামারীর ডিমলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান খান, ডিমলা থানার ওসি (তদন্ত) দেওয়ান শাহিন আলম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান। এছাড়া দশটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।