• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দেওয়ান সৈয়দ আলী সাজ্জাদ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন

ইকবাল খান, স্টাফ রিপোটার / ৮৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

শোক সংবাদ                           শোক সংবাদ                           শোক সংবাদ

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ভাগলপুর দেওয়ানবাড়ি নিবাসী, বাজিতপুর নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে এবং বাজিতপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সম্মানিত শিক্ষক । (দেওয়ান বাড়ি জামে মসজিদের মুতোয়াললী)  জনাব দেওয়ান সৈয়দ আলী সাজ্জাদ (সবার প্রিয় সাব্বু মিয়া সাহেব)।

তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। অসংখ্য শিক্ষার্থীকে তিনি সুশিক্ষা, মানবিকতা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। তাঁর স্নেহ, আন্তরিকতা ও অবদান ছাত্রছাত্রী এবং পরিচিতজনদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সমাজের সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি দেওয়ান সৈয়দ আলী সাজ্জাদ গতকাল সন্ধ্যা ৬ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ শুক্রবার বাদ জুম্মা ভাগলপুর দেওয়ান বাড়ির প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

শোকাহত:
পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category