• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার মুন্সিগঞ্জ: লেনদেনে স্বচ্ছতা ও প্রযুক্তির ছোঁয়া বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু: তিস্তা প্রকল্পসহ ১৫-১৭টি চুক্তি ও এমওইউ সইয়ের সম্ভাবনা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন: জনকল্যাণে কাজ করার আহ্বান ডা. তাহেরের কৃষকদের পাশে বিএনপি, ষড়যন্ত্রে কোনো লাভ হবে না: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত সরকারি খাদ্য মজুত ২০.৬০ লাখ টন, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল : বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার / ২১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

স্থিতিশীলতার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বরাবরই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।’

বাংলাদেশ আশা প্রকাশ করে যে, চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘস্থায়ী ও টেকসই হবে।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বাকি বিষয়গুলো সমাধানের আহ্বান জানাচ্ছে।

একইসঙ্গে আঞ্চলিক শান্তি দ্রুত ফিরিয়ে আনা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষা এবং অঞ্চলজুড়ে সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা