• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
লালমাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত, পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব জনমত জরিপে আনিসুজ্জামান এগিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট  চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা : যুক্তরাষ্ট্র-ইরান মার্কিন গণমাধ্যমে ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের ‘প্রচার কৌশল’- বিশ্বকাপের তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের : ১-০  বিশ্বকাপের মাঠে আতঙ্কে ফুটবলাররা ,হঠাৎ ড্রোন ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়লেন জনপ্রিয় রচনা! প্রদর্শিত ৪ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব

লালমাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত, পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুমিল্লার লালমাই উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে। আজ ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দ্রপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো: জিন্নাত আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই জিন্নাত আলীর বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সাড়া দেয় লালমাই উপজেলা প্রশাসন। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিস বিশ্বাস দাস।
পরিদর্শনকালে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস বিশ্বাস দাস জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। পরিবারটির স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংকটের মুহূর্তে দ্রুত পাশে দাঁড়ানোয় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা