• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, কঠোর ব্যবস্থার আশ্বাস আইনমন্ত্রীর সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. তাহের সভরেইন গ্যারান্টির কারণে বিদ্যুৎ চুক্তি তাৎক্ষণিক বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার : আসাদুল হাবিব দুলু প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের দূরদর্শী প্রস্তাব প্রশংসিত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে: তথ্যমন্ত্রী “কালাইয়ে ৫২ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে মিলল ইস্টিমেট না মানার সত্যতা” লোকাল ট্রেন চালুর দাবিতে জোরালো আহ্বান, প্রাণ ফিরে পেতে পারে বন্ধপ্রায় একাধিক রেলস্টেশন কুলিয়ারচরে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ৩

৩ নম্বর সতর্ক সংকেত দেশের সব সমুদ্র বন্দরে 

আবহাওয়া অধিদপ্তর / ৩৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে আরও বলা হয়, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category