• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

মাহি অভিনেত্রী থেকে ব্যবসায়ী

বিনোদন ডেস্ক : / ১৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যে ক’জন কাজে মেধার ছাপ রেখে চলেছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। এদিকে মাহি এবার দিয়েছেন নতুন একটি খবর। মডেলিং ও অভিনয়ে আলো ছড়ানো মাহি নতুন যাত্রায় শামিল হয়েছেন। তিনি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন। একদিন আগেই আনুষ্ঠানিকভাবে স্পিডটাচ অটোস-এর পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন। কাজটির সঙ্গে বেশ আগে যুক্ত হলেও আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর সোমবার প্রথমদিনের মতো অফিস করেছেন তিনি। মাহি বলেন, এটি আমার জন্য একেবারেই নতুন একটি যাত্রা।

এই নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি সত্যিই এক্সাইটেড। আমার মেধা দিয়ে এবার এই ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে চাই। ব্র্যান্ড নিউ গাড়ি, রিকন্ডিশন গাড়ি ও ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি আমাদের লক্ষ্য। নতুন শুরু, নতুন স্বপ্ন আর সামনে এগিয়ে যাওয়ার এক দারুণ পথচলায় সবার আশীর্বাদ চাই। নতুন কাজে তো যুক্ত হলেন। অভিনয়ের কি হবে তাহলে? মাহি মানবজমিনকে বলেন, আমি গত কয়েক মাস ধরে কাজ কমিয়ে দিয়েছি। এ জায়গাটিতে মনোযোগ দিচ্ছি। পাশাপাশি ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। তাছাড়া একটি ভালো কাজের অপেক্ষা করছি, কথাবার্তা মোটামুটি ফাইনাল। সেটা নিয়ে এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category