• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

গাজীপুরে সবজির বাজারে আগুন, সাথে বেড়েছে মাছ-মাংস ও ডিমের দাম: নাভিশ্বাস ক্রেতাদের

আবু ইউসুফ / ২৫৫ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

শীতের আগমনী বার্তা মিললেও গাজীপুরের বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি সবজির দামে। আগুন ঝরছে প্রায় সব ধরণের নিত্যপণ্যের দামে। বাজারে অধিকাংশ সবজিই এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। কেবল সবজিই নয়, হঠাৎ করে ডিমের দামও ডজনে বেড়েছে ১০ টাকা। এর সাথে মাছ ও মাংসের চড়া দাম যোগ হয়ে সাধারণ ও নিম্নআয়ের ক্রেতাদের নাভিশ্বাসে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছে।

বৃহঃবার (৯ অক্টোবর) গাজীপুরের শহরের প্রাণকেন্দ্রসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বাজারগুলোর এমন চড়া চিত্র দেখা যায়।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন আগাম সবজি বাজারে আসলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বেগুন, বরবটি, করলা, কাকরোল ও শিমসহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। এমনকি ঢ্যাঁড়শ, পটল ও পেঁপের মতো সাধারণ সবজির দামও ৮০ টাকার নিচে নামছে না। কায়িক পরিশ্রমী ও সীমিত আয়ের মানুষের জন্য যা কেনা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বাজারের তরকারি বিক্রেতারা জানান, পাইকারি বাজারে সরবরাহ কম এবং পরিবহন খরচ বাড়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতেই অহেতুক দাম ধরে রাখা হয়েছে।

সবজির এই চড়া বাজারের মধ্যেই নতুন করে অস্বস্তি বাড়িয়েছে ডিমের বাজার। গত কয়েকদিনের ব্যবধানে গাজীপুরের বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, প্রোটিনের চাহিদা মেটানোর শেষ ভরসা মাছ ও মাংসের বাজারেও স্বস্তি নেই। রুই, কাতলা থেকে শুরু করে চাষের পাঙ্গাশ-তেলাপিয়ার দামও চড়া। আর গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতারা মাংসের দোকানের ধারেকাছেও ঘেঁষতে পারছেন না। ব্রয়লার ও কক মুরগির দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বাজারে আসা এক পোশাক শ্রমিক আক্ষেপ করে বলেন, “বেতন তো বাড়ছে না, কিন্তু বাজারের প্রতিটি জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। শীতের দিনে সবজির দাম কমে, অথচ এবার ৮০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। মাছ-মাংস কেনা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন ডিম কিনে খাব—তারও দাম বাড়তি।”

বাজার বিশ্লেষকদের মতে, নিয়মিত বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে অতি শীঘ্রই সাধারণ মানুষের এই দুর্ভোগ কমানো সম্ভব নয়। গাজীপুরের সাধারণ ক্রেতারা অবিলম্বে বাজার তদারকি জোরদার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category