• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রুনা লায়লার মৃত্যু গুজব: ক্ষোভ প্রকাশ, ‘আমি সম্পূর্ণ সুস্থ’

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢাকা, ৫ মে: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত এই শিল্পী জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর তাকে বিব্রত ও মানসিকভাবে কষ্ট দিয়েছে।

জানা যায়, ‘মিনার–ই–দিল্লি’ সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে অবস্থান করছেন রুনা লায়লা। সোমবার (৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠান শেষে হঠাৎ করেই সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুনা লায়লা বলেন, “হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়ে আমি বিস্মিত হয়ে পড়ি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকে অনেকে আমার খোঁজ নিতে যোগাযোগ করেন।”

এ ধরনের গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভুয়া তথ্য শুধু আমাকে নয়, আমার পরিবারকেও মানসিকভাবে কষ্ট দেয়।” তার মতে, এমন গুজব ছড়ানোর পেছনে একটি সংগঠিত চক্র থাকতে পারে, যাদের শনাক্ত করা জরুরি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, “আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।” একই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান ভক্তদের প্রতি।

রুনা লায়লা আরও বলেন, এ ধরনের গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং এটি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। তবে প্রতিবারই এ ধরনের গুজব সংশ্লিষ্ট ব্যক্তির জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category