• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জনগণ চাইলে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন লুৎফর রহমান

চট্টগ্রাম প্রতিনিধি: / ৫৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ও ‘মাদার অফ ডেমোক্রেসি’ দলের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লুৎফর রহমান (বি.এস.এস), যিনি ‘মাস্টার মামা’ নামে পরিচিত, তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চান এলাকাবাসী।

আজ দুপুরে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতামত এবং বিএনপি সমর্থিত ‘মাদার অফ ডেমোক্রেসি’ দলের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দিতে পারেন।

তিনি আরও বলেন, দলীয় পরিচয় ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত। ক্রীড়া, শিক্ষা, মানবাধিকার ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। ভবিষ্যতেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লুৎফর রহমান বলেন, তার পিতা মরহুম হাজী জাইদুল হকের সমাজসেবামূলক কর্মকাণ্ড থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তার কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দ্রুত চসিক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

পরিশেষে লুৎফর রহমান বলেন, “জনগণ চাইলে আমি নির্বাচন করবো, না চাইলে করবো না।” তিনি সকলের দোয়া, মতামত ও পরামর্শ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category