• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা : থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক : / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

তামিলনাড়ুর মসনদে বসার পথে অভিনেতা বিজয়ের লক্ষ্য এখন রাজভবন। বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের দাবি জানালেও ম্যাজিক ফিগার নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে সংখ্যাতত্ত্বের জট ছাড়াতে আজ ফের রাজ্যপাল আর ভি আর্লেকরের সঙ্গে দেখা করতে চলেছেন তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) প্রধান বিজয়। বুধবার প্রথম দফার সাক্ষাতে রাজ্যপাল বিজয়ের নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করায় সরকার গঠনের প্রক্রিয়া থমকে যায়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ বিকেলেই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় সেই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল বর্তমানে লক্ষ্যমাত্রা থেকে মাত্র পাঁচটি আসন দূরে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থন পাওয়ার ব্যাপারে বিজয় আশাবাদী হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

সংখ্যা জোগাড়ে বিজয় এখন ছোট আঞ্চলিক দলগুলোর ওপরই বেশি ভরসা রাখছেন। বর্তমানে ডিএমকে জোটে থাকা ভিসিকে-র দুটি আসন এবং বিজেপির সঙ্গী পিএমকে-র চারটি আসন নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এর পাশাপাশি বাম দল সিপিআই এবং সিপিআইএম-এর হাতে থাকা চারটি আসনের সমর্থন পেতেও তৎপরতা শুরু করেছে টিভিকে শিবির। বামপন্থীরা আজ বিকালের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারে। যদি ভিসিকে, বাম দল এবং কংগ্রেস শেষ পর্যন্ত সুপারস্টার বিজয়ের পাশে দাঁড়ায়, তবে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১১৯; যা ম্যাজিক ফিগারের চেয়ে একটি বেশি। সেক্ষেত্রে সরকার গঠনে আর কোনো আইনি বাধা থাকবে না। অন্যদিকে এআইএডিএমকে-র সঙ্গে জোটের একটি ক্ষীণ সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও দলটির প্রধান ইডাপ্পাড়ি পালানিস্বামী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিজয়ের দলকে সমর্থন করবেন না। ফলে সব মিলিয়ে দক্ষিণের এই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ এখন রাজভবনের সিদ্ধান্তের ওপরই ঝুলে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা