• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক :  স্বাধীনতা পদকপ্রাপ্ত

অনলাইন ডেস্ক. / ৯১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

বিশিষ্ট নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম পথিকৃৎ আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে দেশ একজন অসাধারণ গুণী মানুষকে হারালো। ‘মঞ্চসারথী’ খ্যাত আতাউর রহমান আজীবন নাট্যচর্চা, মঞ্চনির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্টিশীল কর্ম ও অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মঞ্চনাটকের বিকাশ ও নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে আতাউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিএনপি মহাসচিব মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category