• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা তারকা মাইশা জেবিন

ক্রীড়া পরিদপ্তরের, খেলাধুলা ডেস্ক / ১০১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মাদারীপুরের উদীয়মান কারাতে তারকা মাইশা জেবিন এখন মার্শাল আর্ট অঙ্গনে এক নতুন সম্ভাবনার নাম। সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচিতে জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় নিজের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সকলের নজর কেড়েছেন এই কিশোরী।

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্রী -৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন। তার এই সাফল্যে মাদারীপুর জেলায় বইছে প্রশংসার জোয়ার।

সাফল্যের এই চূড়ায় পৌঁছাতে মাইশাকে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু কঠিন ধাপ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে সে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

এরপর চূড়ান্ত লড়াইয়ে সপ্তর্ষিমন্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে স্বর্ণপদকটি নিজের করে নেয়।

মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির এই আদরের কন্যা ছোটবেলা থেকেই কারাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন।

মাইশার এই যাত্রার শুরু হয়েছিল ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিও) ক্লাবে ভর্তির মাধ্যমে। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলে সে প্রতিটি বেল্ট টেস্ট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে গোজোরিউ স্টাইলে ‘ব্রাউন বেল্ট ১ম কিউ’ অর্জন করে সকলকে অবাক করেছে।

এর আগেও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্ত:জেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল সে।

এছাড়া গত বছর ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা মাইশা জেবিন এখন মাদারীপুরবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category