• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

দুই ম্যাচ ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১০৬ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসেন লিটন।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ৬০ এবং নবম উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশের রান আড়াইশ পার করেন লিটন।

নবম উইকেট জুটিতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ১৬টি চার ও ২টি ছক্কায় ১২৬ রানে থামেন লিটন।

এছাড়াও বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯, তানজিদ হাসান ২৬ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন।

পাকিস্তানের খুররম শাহজাদ ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category