• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline

বিকেএসপি কাপ বক্সিংয়ে বিকেএসপি ২০২৬এ চ্যাম্পিয়ন

খেলাধুলা ডেস্ক / ৪৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

বিকেএসপি কাপ বক্সিং-২০২৬এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে তিন দিনব্যাপী আয়োজিত ষষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬এ ৮ ওজন ক্যাটাগরির মধ্যে ৫টি স্বর্ণ ও ১ টি তা¤্রসহ সর্বমোট ৬টি পদক নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি।

১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তা¤্রসহ মোট ৬টি পদক নিয়ে রানার্সআপ হয় রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ।

এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মো. ফায়জুর রহমান ভূঁইয়া।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৮টি দলের ১২২ জন বক্সার অংশগ্রহণ করেন।

বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category