• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: জাহেদ উর রহমান

একুশে সংবাদ ডেস্ক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ জুন

নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির অনেক নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করছেন। সরকার তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে কি না।

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো সমস্যা নেই। যেহেতু নির্বাচনটি নির্দলীয়, তাই একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং নির্ধারিত শর্ত পূরণ করতে পারেন, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। তবে তিনি নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতে পারবেন না কিংবা দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যার সৃষ্টি করবে। তবে একজন ব্যক্তি হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করলে তার নির্বাচনে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।’

আরেক সাংবাদিক আওয়ামী লীগের পদ-পদবি বহনকারী ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সংগঠন নিজে নিষিদ্ধ নয়। যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করা যাবে না। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচন করার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম ও সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category