• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

দুদকের মামলায় বিদেশে গ্রেফতার সাবেক পুলিশপ্রধান বেনজির

একুশে সংবাদ ডেস্ক / ৬৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬
সাবেক আইজিপি বেনজির আহমেদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রোববার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের বিরুদ্ধে দুটি মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল। এর মধ্যে একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অন্যটি পাসপোর্ট জালিয়াতি সংক্রান্ত।

মো. আকতারুল ইসলাম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে দুদকের এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে আরও চারটি মামলার তদন্ত চলমান রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, গ্রেফতার হওয়া সাবেক এই পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category