• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

ওআইসি নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬
ছবি : সংগৃহীত

 পাকিস্তানে ১২-১৩ জুলাই অনুষ্ঠিতব্য নারীবিষয়ক ৯ম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ইসলামাবাদে পৌঁছেছে।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান সরকারের আইন ও বিচার প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।

বাংলাদেশ প্রতিনিধি দলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

ইসলামাবাদে পৌঁছে মন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন ডিপ্লোমেটিক এনক্লেভে অবস্থিত বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাইকমিশন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ, সামাজিক নিরাপত্তা এবং নারী ও শিশুদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলও এসব বিষয়ে দেশের অবস্থান ও অভিজ্ঞতা তুলে ধরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category