• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রতিবাদে রাজপথে হুমা কুরেশি বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা : ‘জন নায়গন’ এবার মোদিকে হটানোর ডাক প্রধান বিরোধীদলীয় নেতা : রাহুল গান্ধীর রোমানিয়া টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল  দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সফরের প্রস্তুতি এলপিএল’এ হাসানের জায়গায় রিপন অস্ট্রেলিয়ার মাটিতে বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা কিশোরগঞ্জে মাত্র দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

একুশে সংবাদ ডেস্ক / ১৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১৩ জুলাই) নির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরে ঘোষণা করা হবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলসহ কয়েকটি আবাসিক হলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category