• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৪৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিজেসি) এর প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ সিটি ৩১ ব্যাচ ক্লাব, এপোলো শপিং সেন্টারে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“সাঈদুর রহমান রিমন ছিলেন একজন সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েথাকবে।

বক্তারা আরও বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মা,বিডি২৪লাইফ এর চট্টগ্রাম ব্যুরো কামরুজ্জামান রনি, দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর
মোহাম্মদ রানা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান, সাধারণ সম্পাদক শফিক, সিআরএ’র সহ-সভাপতি মো:রাজু,সাংগঠনিক সম্পাদক মো. রুবেল,অর্থ সম্পাদক সাংবাদিক সাইফুদ্দিন রমিজ,সহ-সাংগঠনিক সম্পাদক মো:শাকিল,আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ,সদস্য মো: মোস্তাফিজ সদস্যমোমো:রিয়াজ উদ্দিন সদস্য ,মো:শহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পরে মরহুম সাঈদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category