• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন জেলা পরিবষদ প্রশাসক হাবিব

সানজিদুল হক , / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
বৃক্ষরোপণ শেষে শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন, যুবদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রদলের সভাপতি বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category