• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

রংপুর মহানগরীর উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার দুই প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অবকাঠামো উন্নয়নে ১,৬০২ কোটি, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি টাকা

রংপুর প্রতিনিধি :

রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয় হবে।

বুধবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অবকাঠামো উন্নয়নে ১,৬০২ কোটি টাকা

রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন থাকবে ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা।

প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এ প্রকল্পের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং নগরবাসীর জন্য প্রয়োজনীয় সেবা ও যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি টাকা

অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে নেওয়া হয়েছে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার পৃথক প্রকল্প। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা।

এই প্রকল্পের বাস্তবায়নকাল ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে আগামী দুই বছরের মধ্যে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনর্বাসনের মাধ্যমে যান চলাচল ও নাগরিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার সুযোগ তৈরি হবে।

‘রংপুরের উন্নয়নে ঐতিহাসিক মাইলফলক’

প্রকল্প দুটি অনুমোদনের পর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ—রংপুরের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’

তিনি বলেন, দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। একই সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়বে। এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও নাগরিকবান্ধব মহানগরে রূপান্তরের পথ আরও সুগম হবে।

প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। রংপুরকে দেশের অন্যতম সেরা মহানগরে রূপান্তরের লক্ষ্যে এসব উন্নয়ন কর্মকাণ্ডে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।

নগরবাসীর মধ্যে আনন্দ

রংপুর মহানগরীর উন্নয়নে একসঙ্গে ১ হাজার ৮১৩ কোটি টাকার বেশি অর্থের দুটি প্রকল্প অনুমোদনের খবরে নগরবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিকশাচালক মমতাজ হোসেন বলেন, ‘আগের কোনো সরকার রংপুর শহরের উন্নয়নকে এভাবে অগ্রাধিকার দেয়নি। সড়ক মেরামতসহ নগরীর সার্বিক উন্নয়নে এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আমরা খুশি।’

কলেজছাত্র মুহাইমেনুল ইসলাম বলেন, ‘১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদনের মাধ্যমে রংপুরের প্রতি সরকারের উন্নয়ন অঙ্গীকার ও আন্তরিকতার প্রমাণ মিলেছে। প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হলে রংপুরের নগরজীবনে বড় পরিবর্তন আসবে।’

নগরবাসীর প্রত্যাশা, অনুমোদিত প্রকল্প দুটির কাজ দ্রুত শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে। এতে রংপুর মহানগরীর সড়ক যোগাযোগ, অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category