• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজু আহাম্মেদ গাজীপুর  / ৪৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

 

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
পরিচিতি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান।

বৃহস্পতিবার (৭ মে) গাজীপুর জয়দেবপুর বিএনপির পার্টি অফিস কার্যালয়ে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ হযরত আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী পেশাজীবী দল।
সভায় বক্তারা বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে কাজ করারও আহ্বান জানান তারা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (বিশ্ব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহাবুব আলম। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন, এম.এ মান্নান ভূইয়া, অ্যাডভোকেট মোঃ আতিক, মোঃ ফারুক আহম্মেদ, মোঃ ইজ্জত আলী, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আসলাম খান (মুরাদ)।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহবুব আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আলী হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মামুন মিয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইউনুছ আলী। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ ওমর ফারুক ও মোঃ আনোয়ার হোসেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদ মাস্টার এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ রফিক মিয়া। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম ভূইয়া এবং উপ-কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ প্রদীপ চন্দ্র সরকার।
প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাজু আহম্মেদ এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন মোঃ বাদশা। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাঃ রাবেয়া আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মোসাঃ নীলা আক্তার।
যুব বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম (রফিক) এবং সহ-যুব বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মেহেদী হাসান রাকিব। সদস্য হিসেবে রয়েছেন মোঃ আজাহারুল ইসলাম, মোঃ আফছার উদ্দিন, মোঃ আশিক, মোঃ মোখলেছ উদ্দিন ও মোঃ সাগর মিয়া।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গাজীপুর মহানগরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা