• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, মেসির নেতৃত্বে প্রস্তুতি জোরদার

কারিগরি বোর্ডের সিএমইউ চূড়ান্ত পরীক্ষা শুরু ২৮ জুন

একুশে সংবাদ ডেস্ক / ৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদি ‘সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ)’ শিক্ষাক্রমের জানুয়ারি-জুন ২০২৬ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ২৮ জুন শুরু হবে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুন রোববার থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে একযোগে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ডই প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, তাত্ত্বিক পরীক্ষা শেষে উত্তরপত্র, লিথো টপ পার্ট ও শিরোনামপত্র পরীক্ষার দিনই যথাযথভাবে সিলগালা করে স্থানীয় ডাকযোগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (শর্ট কোর্স পরীক্ষা শাখা) বরাবর পাঠাতে হবে। এছাড়া পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ও কাগজপত্র আগামী ২৩ জুন বোর্ড থেকে সংগ্রহ করতে কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের তাত্ত্বিক ধারাবাহিক (টিসি) ও ব্যবহারিক ধারাবাহিক (পিসি) নম্বর ১৫ জুন থেকে ২৫ জুনের মধ্যে এবং চূড়ান্ত ব্যবহারিক নম্বর ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে প্রেরিত নম্বরের প্রিন্টকৃত কপি আগামী ৯ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বর এন্ট্রি না হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে আসন বিন্যাসে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।

বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্র কোড ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা