• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, মেসির নেতৃত্বে প্রস্তুতি জোরদার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার

একুশে সংবাদ ডেস্ক / ৬০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সংকট, সিস্টেম লস এবং ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ অপচয় ও লুটপাট বন্ধ না করে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে সরকারের ভেতরের একটি সিন্ডিকেট সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সমাবেশটি আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা, যেখানে দেশব্যাপী জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় বন্ধ না করে জনগণের ওপর বারবার মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর চরম ভোগান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, বিদ্যুৎ খাতের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার শর্ত বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং অল্প সময়ের ব্যবধানে পুনরায় মূল্য বৃদ্ধি জনগণের প্রতি অন্যায় আচরণের শামিল।

সমাবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, ব্যাংক খাতে অনিয়ম ও প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মহানগরী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

এতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পুরানা পল্টন, বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা