• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
ইউএনজিএর সাইডলাইনে একাধিক বৈঠক করেছেন-প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু

চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

মো. মাছুম, / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আত্মহত্যা ও পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো: অজ্ঞাতনামা কাভার্ডভ্যান চালক মাজহারুল ইসলাম সাইমুন (৪০) ও উপজেলার চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ধোড়করা পূর্বপাড়া গোপালনগর গ্রামের মোস্তফা জাহাঙ্গীর সোহাগ এর স্ত্রী, দুই সন্তানের জননী মমতাজ আক্তার রুনা (৩৫)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘি সংলগ্ন জামে মসজিদের বিপরীত পাশে ঢাকাগামী একটি চলন্ত কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১২-৫৬১৩) অপর একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (চট্ট-মেট্রো-ট-১২-০৯২৯) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনের কাভার্ডভ্যান চালক মাজহারুল ইসলাম সাইমুন গুরুতর আহত হন। এ সময় পেছনের কাভার্ডভ্যান চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক মাজহারুলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ থানায় নেওয়া হয় এবং পরিচয় সনাক্ত ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে পারিবাহিক কলহের জেরে মমতাজ আক্তার রুনা (৩৫) স্বামীর বাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ধোড়করা পূর্বপাড়া গোপালনগর গ্রামে সকাল অনুমান ১০টায় গলায় ওড়না পেছিয়ে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত রুনা চৌদ্দগ্রাম পৌর এলাকার জয়ন্তীনগর গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী মোস্তফা জাহাঙ্গীর সোহাগ আল-আরাফাহ ব্যাংকের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, সকালের নাস্তা তৈরিতে দেরি হওয়াকে কেন্দ্র করে রুনার সাথে তার শ^াশুড়ী ফাতেমা বেগম (৯০) এর বাগবিতন্ডা ঘটনা ঘটে। এর জেরে রুনা রাগে-ক্ষোভে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category