• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline

যুদ্ধ শুরুর পাল্টা হুঁশিয়ারি ইসরাইলের :  ইরানের শেষ রক্তবিন্দু পর্যন্ত

আন্তজাতিক ডেস্ক / ৭১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের শত্রুদের বিপক্ষে চলমান সংঘাত নিয়ে কড়া সতর্ক বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। পুরোপুরি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে অভিযান অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন তিনি। শুক্রবার (১৫ মে) ইরান ইন্টারন্যাশনাল তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আমির হাতামি বলেছেন, বিজয় ও সামর্থ্যের ব্যাপারে যা আমাদের আত্মবিশ্বাস জোগায়, তা হলো বিশ্বাস ও আস্থা।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের আধুনিক স্থল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ‘ধর্মভিত্তিক শক্তি’ ইরানি এফ-৫ যুদ্ধবিমানকে কুয়েতে মার্কিন অবস্থানের ওপর দিয়ে উড়ে যেতে, মিশন সম্পন্ন করতে এবং ফিরে আসতে সক্ষম করেছে।

তিনি বলেছেন, আমাদের বিশ্বাস শত্রুপক্ষকে এমন বিভ্রান্তিতে ফেলেছে যে তারা নিজেরাই নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আমরা বিজয়ের জন্য লড়াই করছি এবং ইরানি যোদ্ধারা তাদের মৃত্যুভয়ের প্রশ্ন জয় করে এসেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরে ইরান যুদ্ধের অবসান নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো খবর আসেনি। উল্টো চীন থেকেই ট্রাম্প ইরানে ফের সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন।

অন্যদিকে মার্কিন ও ইসরাইলি সূত্রের বরাতে তেল আবিবের চ্যানেল ১১ জানিয়েছে, ইসরাইল ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ফের শুরু করতে চায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category