• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে তাই তাদের ‘সুপ্ত’ বা ‘গুপ্ত’ বলার সুযোগ নেই : রিজভী সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ দেশের অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হবে তরুণ প্রজন্ম : ববি হাজ্জাজ রংপুর মহানগরীর উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার দুই প্রকল্প অনুমোদন হামাসের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তি উদযাপন পালন করছে ইসরাইল হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের শ্যামল মাওলা-তানজিন তিশার ‘মায়াডোর’ ফুটবলপ্রেমীর মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি প্যারা অ্যাথলেটদের সফলতায় সরকার সর্বোচ্চ সম্মান সুবিধা দেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ‘মায়াডোর’ শ্যামল মাওলা-তানজিন তিশার

আসন্ন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা

খেলাধুলা ডেস্ক / ৫৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষনা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো। স্বাগতিক যুক্তরাষ্ট্রের দলটিতে গিও রেইনা, জো স্ক্যালি, আলেহান্দ্রো জেনডেয়াসের অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।

আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে বিশ্বকাপ দলটিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে যুক্তরাষ্ট্র।

প্রত্যাশানুযায়ী দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও টাইলার এ্যাডামস। এছাড়া প্রথমবারের মত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ১৩ জন খেলোয়াড়।

ডিসেম্বর থেকে ক্লাব ফুটবলে মূল একাদশে জায়গা না পেলেও রেইনা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। পোচেত্তিনো তার সৃষ্টিশীলতা ও আক্রমনাত্মক গুণকে প্রাধান্য দিয়েছেন। ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে জেনডেয়াস দলে ডাক পেয়েছেন। মৌসুমের শেষ পাঁচ ম্যাচে তিনি চার গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্টও করেছেন। তার কারনে দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দিয়েগো লুনা।

এদিকে ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেছেন টানার টেসম্যান। সাম্প্রতিক সময়ে পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।

আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

যুক্তরাষ্ট্র স্কোয়াড :

গোলরক্ষক : ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার

ডিফেন্ডার : ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, এ্যালেক্স ফ্রিম্যান, ম্যাক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, এন্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টোন ট্রাস্টি,

মিডফিল্ডার : টাইলার এ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, ওয়েস্টন ম্যাককিনি, ক্রিস্টিয়ান রোল্ডান

এ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার : ব্রেন্ডেন এ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, গিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেনডেয়াস

স্ট্রাইকার : ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category