• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২ মেগা মিলনমেলা অনুষ্ঠিত ‎

মোঃ জুয়েল রানা মজুমদার, কুমিল্লা প্রতিনিধি / ১৭৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২ মেগা মিলনমেলা’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী টাচে দিনব্যাপী এ মিলনমেলায় অংশ নেন ১৯৯২ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
‎
‎দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী ও বন্ধুদের একসঙ্গে কাছে পেয়ে মিলনমেলায় সৃষ্টি হয় আবেগঘন ও আনন্দময় পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, আড্ডা, হাসি-আনন্দ এবং পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
‎
‎মিলনমেলায় অংশগ্রহণকারীদের আপ্যায়নেও ছিল বিশেষ আয়োজন। সকালের নাস্তা, চা-কফি দিয়ে শুরু হয় দিনের আয়োজন। এরপর দুপুরে ছিল মধ্যাহ্নভোজ। বিকেলে রসমালাই, বিভিন্ন ধরনের ফল, সিঙ্গারা, পেঁপে এবং চা-কফির আয়োজনে আড্ডা আরও জমে ওঠে। বন্ধুদের সঙ্গে গল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাবারের স্বাদ—সব মিলিয়ে দিনব্যাপী আয়োজন হয়ে ওঠে আরও উপভোগ্য।
‎
‎শুধু খাবার আর আড্ডাতেই সীমাবদ্ধ ছিল না মিলনমেলা। দিনের শেষভাগে র‍্যাফেল ড্র ও হাউজি খেলা আয়োজনটিতে যোগ করে ভিন্ন মাত্রা। হাউজি খেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। আনন্দ-উচ্ছ্বাস আর হাস্যরসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
‎
‎আয়োজকরা জানান, দীর্ঘ সময় পর বন্ধুদের এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং স্মৃতিময় একটি দিন উপহার দেওয়া।
‎
‎আয়োজন শেষে অংশগ্রহণকারীরা এমন সুন্দর ও প্রাণবন্ত মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category